ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিষ প্রয়োগের জন্য পুতিনকে দায়ী করলেন নাভালনি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নিজের ওপর বিষ প্রয়োগের ঘটনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। তার বিশ্বাস, বিষ প্রয়োগের পেছনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত ছিল।

বৃহস্পতিবার জার্মান ম্যাগাজিন ডের স্পিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ তুলেছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এই ধরনের বিষ প্রয়োগের চিন্তা ৩টা গোয়েন্দা সংস্থার মাথা থেকে আসতে পারে, যারা প্রত্যেকেই পুতিনের অধীনে কর্মরত। তিনি সতর্ক করেন, যদি এমন হয় যে ৩০ জন মানুষের হাতে এই ধরনের বিষ ব্যবহারের সুযোগ রয়েছে; তাহলে সেটা কেবল রাশিয়া নয়, গোটা বিশ্বের জন্যই হুমকি।

আগস্টের শেষ দিকে পুতিনের সমালোচক নাভালনি সাইবেরিয়ার টমস্ক থেকে রাজধানী মস্কোয় ফেরার পথে এক কাপ চা পানের পর অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর তাকে জার্মানির বার্লিনে নিয়ে যাওয়া হয়। পরে জার্মানি জানায়, নাভালনিকে নোভোচিক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল বলে ফ্রান্স ও সুইডেনে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে। এর জন্য পুতিনকে দায়ী করা হলেও মস্কো তা অস্বীকার করেছে।

পুতিন কেন তাকে মারতে চান জানতে চাওয়া হলে নাভালনি ডের স্পাইজেলকে বলেন, ‘ক্রেমলিন বুঝতে পেরেছে বেলারুশের মতো পরিস্থিতি ঠেকাতে তাদের অবশ্যই চরম পদক্ষেপ নিতে হবে।’

সম্প্রতি বেলারুশে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। লুকাশেঙ্কো ক্ষমতা থেকে সরতে অস্বীকৃতি জানিয়েছেন।

নাভালনি বলেন, ‘ব্যবস্থাটি তার টিকে থাকার জন্য লড়াই করছে এবং আমরা স্রেফ তার পরিণতির কবলে পড়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিষ প্রয়োগের জন্য পুতিনকে দায়ী করলেন নাভালনি

আপডেট সময় ১০:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০