ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের পৃথক হামলায় তিন ভারতীয় সেনা নিহত, আহত ৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কাশ্মীর সীমান্তে এলওসি বা প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি সেনার সশস্ত্র হামলায় তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনা সূত্রে এ খবর জানানো হয়েছে। পাকিস্তান সেনার কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে কিছু জানানো হয়নি। ভারত বলেছে, এর উপযুক্ত জবাব পাবে পাকিস্তান। খবর ডয়চে ভেলের।

দুইটি পৃথক সংঘর্ষে তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত পাঁচজন। তাঁদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরেই সীমান্তে প্রবল গুলি গোলা ছুড়ছে পাকিস্তান। ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে মর্টার ছোড়া হচ্ছে বলেও অভিযোগ। তারই আঘাতে কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে দুইজন ভারতীয় সেনার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

অন্য দিকে, কাশ্মীরের পুঞ্চ সেক্টরেও একই ধরনের হামলার ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হন এ দিন সকালেই। সেখানেও একজন আহত হয়েছেন। সেনার মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার পরে ভারতও পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তবে ভারতের হামলায় পাকিস্তানের কোনো সেনার নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের পৃথক হামলায় তিন ভারতীয় সেনা নিহত, আহত ৫

আপডেট সময় ০৬:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০