ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও শীর্ষ স্থানীয় কর্মীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন ৫১ জন নারী।

তাদের দাবি, ইবোলা সংকট চলাকালীন ২০১৮ সাল থেকে বিভিন্ন সময়ে ওইসব আন্তর্জাতিক কর্মীর নিপীড়নের শিকার হয়েছেন তারা। সংকটের সময়ে চাকরি দেয়ার কথা বলে তাদেরকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছে।

সংবাদ সংস্থা দ্য নিউ হিউম্যানিটারিয়ান ও থমসন রয়টার্স ফাউন্ডেশনের করা প্রায় এক বছরের অনুসন্ধানে বের হয়ে এসেছে এমন তথ্য। নিপীড়নের শিকার ওই নারীদের সবাই আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর অধিবাসী।

এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অভিযোগের তদন্ত করছে তারা।

নিপীড়নের শিকার নারীদের কেউ বাবুর্চি, কেউ পরিচ্ছন্নতাকর্মী আবার কেউ কমিউনিটিপর্যায়ের কর্মী ছিলেন। তাদেরকে স্বল্প মেয়াদি চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছিল।

মাসে তাদের আয় ছিল ৫০ ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত, যা তাদের স্বাভাবিক সময়ের মজুরির তুলনায় দ্বিগুণেরও বেশি।

জবানবন্দি দেয়া ৫১ নারীর বেশির ভাগই জানিয়েছেন, আন্তর্জাতিক কর্মীদের কেউ কেউ চাকরি দেয়ার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিত। কেউ কেউ আবার তা করতে বাধ্য করত।

প্রস্তাব প্রত্যাখ্যান করলে চুক্তি বাতিল করে দেয়া হতো। ভুক্তভোগীদের কেউ কেউ জানিয়েছেন, তাদেরকে পানিতে নেশার দ্রব্য গুলিয়ে দেয়া হয়েছিল, কেউ কেউ আবার বলেছেন অফিস ও হাসপাতালে আক্রমণের শিকার হয়েছেন তারা।

কারও কারও দাবি, চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে রুমে আটকে রাখা হয়েছিল। যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাবটি চাকরি পাওয়ার একমাত্র শর্ত হয়ে উঠেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট সময় ০১:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০