ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

ফের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশ করে বেশ আলোচনায় আসেন তিনি।

এরপর দীর্ঘ প্রস্তুতি নিয়ে তৈরি করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় গান। নাম ‘আমি চাই থাকতে’। বড় খবর হলো, গানটি নুসরাতের জন্য তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি।

ফারিয়া জানান, গানটির রেকর্ডিং হয়ে শুটিংও শেষ করেছেন। অপেক্ষা শুধু মুক্তির। এটি প্রকাশ হচ্ছে অক্টোবরের প্রথমাংশে, ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে। গানটির রেকর্ডিং ও ভিডিও শেষ করেছেন করোনাকালের ঠিক আগ মুহূর্তে, দেশের বাইরে। ভিডিওতেও থাকছে তার সরব উপস্থিতি, রয়েছে চমকও।

২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া

আপডেট সময় ১১:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০