ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিপণের জন্য শিশুর কান্না মোবাইলে শোনাল অপহরণকারী!

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের তিনদিন পর দুই বছরের শিশু আবদুল্লাহকে উদ্ধার করেছে র‌্যাব-১১ সদস্যরা। সোমবার সন্ধ্যায় বন্দরের লক্ষনখোলা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু অপহরণের সাথে জড়িত থাকার অভিযাগে ইমরান হোসেন বাবু ও তার স্ত্রী সানজিদা বেগমকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব ১১ সদরদপ্তর আদমজী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ সিও লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, অপহরণের শিকার শিশুটির বাবা মিজানুর রহমান পেশায় একজন পিকআপ ভ্যান চালক। মিজানুর রহমান ও অপহরণকারী ইমরান হোসেন বাবু গত এক বছর ধরে সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। মিজানুর রহমান পিকআপ ভ্যান চালানো উদ্দ্যোশে বাসা থেকে বের হলে এবং তার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত থাকার সুযোগে গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ইমরান হোসেন বাবু ও তার স্ত্রী সানজিদা বেগম কৌশলে শিশু আবদুল্লাহকে অপহরণ করে পালিয়ে যায়। পরে মোবাইল ফোনে শিশুটির বাবা মাকে কান্নার আওয়াজ শুনিয়ে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। শিশুর বাবা মিজানুর রহমান র‌্যাব ১১ অভিযোগ দিলে র‌্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বন্দরের লক্ষখোলা এলাকা থেকে অপহরণকারী ইমরান হোসেন বাবু ও তার স্ত্রী সানজিদা বেগমকে গ্রেফতার করে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইমরান হোসেন বোনের বাড়ি থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে মা বাবার কাছে ফিরিয়ে দেয়া হয় শিশুটিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তিপণের জন্য শিশুর কান্না মোবাইলে শোনাল অপহরণকারী!

আপডেট সময় ০৫:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০