ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

‘তুরস্ককে আবার আর্মেনীয়দের ওপর গণহত্যা চালানোর সুযোগ দেওয়া হবে না’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ আরেকবার তুরস্ককে আর্মেনীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অনুমতি দেবে না। কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সীমান্ত সংঘর্ষে তুর্কি প্রেসিডেন্ট রিপেপ তাইয়্যেব এরদোগান বাকুর প্রতি সমর্থন ঘোষণার পর ইয়েরেভানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এল।

আরমেন সারকিসিয়ান মঙ্গলবার ইয়েরেভানে বলেন, ন্যাটোর সদস্যদেশ তুরস্ক তার সমস্ত শক্তি নিয়ে আজারবাইজানের প্রতি সমর্থন জানিয়েছে। তিনি আজারবাইজানকে আর্মেনিয়ার বিরুদ্ধে ‘সামরিক উসকানি’ দেওয়ার জন্য তুরস্ককে অভিযুক্ত করে বলেন, তৎকালীন উসমানীয় শাসকগোষ্ঠী ১০৫ বছর আগে একবার আর্মেনীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল, কিন্তু এবার তার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সোমবার আজারবাইজানের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন, প্রয়োজনে বাকুকে যেকোনও ধরনের সামরিক সহযোগিতা করবে আঙ্কারা।
প্রথম বিশ্বযুদ্ধের সময় (১৯১৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত) তৎকালীন উসমানীয় সরকার তার নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর ভয়াবহ গণহত্যা চালিয়েছিল বলে অভিযোগ করে আর্মেনিয়া। দেশটি মনে করে, পূর্বপরিকল্পিতভাবে আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর জাতিগত শুদ্ধি অভিযান চালিয়েছিল উসমানীয় সাম্রাজ্য, যাতে প্রায় ১৫ লাখ মানুষ নিহত হয়। তবে তুরস্ক বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

‘তুরস্ককে আবার আর্মেনীয়দের ওপর গণহত্যা চালানোর সুযোগ দেওয়া হবে না’

আপডেট সময় ০১:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০