ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুধবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট

অাকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র হজ শেষ হয়েছে। এবার হাজিদের দেশে ফেরার পালা। বুধবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট বুধবার থেকে শুরু হয়ে চলবে আগামী এক মাস। শেষ হবে ৫ অক্টোবর।

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন। ভিসা পেয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি ৩৬৭ জন। বাংলাদেশ বিমানের ১৬৯টি ফ্লাইটে ৬৪ হাজার ৮৭৩ জন হাজি ফিরবেন দেশে। বাকিরা ফিরবেন সাউদিয়া এয়ারে। ইতিমধ্যে প্রত্যেক হাজির জন্য ৫ লিটার করে জমজমের পবিত্র পানি ঢাকায় নিয়ে আসা হয়েছে। হাজিরা দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাদের হাতে তুলে দেয়া হবে।

হজযাত্রীদের সুবিধার্থে বিমান ঢাকা থেকে যাত্রার পূর্বে হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের বোর্ডিং কার্ড দিয়ে দিয়েছে।

প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক ২টি ব্যাগে ৪৬ কেজি মালামাল আনতে পারবেন। বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক ২টি ব্যাগে ৫৬ কেজি মালামাল বহন করতে পারবেন। কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে রাখতে পারবেন হজযাত্রীরা। তবে কোনোভাবেই প্রতি পিস ব্যাগের ওজন ২৩ কেজি এবং বিজনেস ক্লাসে ২৮ কেজির বেশি হতে পারবে না।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ জানান, চলতি মৌসুমে বিমানের পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ৫৯৯ জন কিন্তু বিমান অতিরিক্ত ১ হাজার ২৭৪ জন হজযাত্রী নিয়েছে। হজযাত্রী পরিবহনে বিমান নিজস্ব সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজের পাশাপাশি ৪০৬ আসনের লিজের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ ব্যবহার করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুধবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট

আপডেট সময় ০২:৪০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭