ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণ, গোলাগুলি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরে দারুস সালাম এলাকায় ‘জঙ্গি আস্তানা’য় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর পাঁচটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভবনটিতে আগুন লেগেছে। গুলির শব্দ শোনা যাচ্ছে। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।

জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল সোমবার রাত থেকে দারুস সালামের ওই ভবনটি ঘিরে রাখে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ সন্ধ্যায় র‍্যাব সাংবাদিকদের জানায়, ‘জঙ্গি’ আবদুল্লাহসহ সাতজন রাত ৮টার মধ্যে আত্মসমর্পণ করবে। তবে ৯টা বেজে গেলেও এ ধরনের কোনো তৎপরতা চোখে পড়েনি।

রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওই ভবন থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। একে একে পাঁচটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর মধ্যে তিনটি বিস্ফোরণের শব্দ ছিল অনেক বেশি। পরে দেখা যায় ওই ভবনে আগুন জ্বলছে।

রাত ৯টা ৫৭ মিনিটের দিকে গুলিবর্ষণের শব্দ পাওয়া যায়। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পশ্চিমে বাড়িটির অবস্থান। দারুস সালাম থানার দক্ষিণের এ বাড়িটির কয়েকটি বাড়ি পরেই রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনারের (এসি) কার্যালয়। বাড়ির উত্তর পাশে একটি খেলার মাঠ রয়েছে। এলাকাটি মোটামুটি কম ঘনবসতিপূর্ণ। ঈদের ছুটির কারণে লোকজনের আনাগোনা একটু কম।

র‍্যাব জানিয়েছে, ওই ভবনের ২৩টি ফ্ল্যাট থেকে ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৪ জন নারী, ২৬ জন পুরুষ ও ১৫টি শিশু।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণ, গোলাগুলি

আপডেট সময় ১২:৩৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭