ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

নিন্দা নয়, মিয়ানমারের বিরুদ্ধে প্রয়োজন অ্যাকশন: ইন্দোনেশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতা শিগগিরই বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাখাইনের সংঘাত নিরসনে সব পক্ষকে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাকার্তায় রাষ্ট্রীয় প্রাসাদে এক সংবাদ সম্মেলনে উইদোদো বলেন, রাখাইন সংকট সমাধানে বাস্তব অ্যাকশন দরকার, শুধুমাত্র সমালোচনামূলক বিবৃতিতে কাজ হবে না।

জাকার্তার নাগরিক সমাজের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাখাইনের মানবিক সংকট সমাধানে ইন্দোনেশিয়া সরকার সহায়তা করতে রাজি আছে বলে জানান উইদোদো। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরাস ও রাখাইন সহিংসতায় জাতিসংঘের স্পেশাল অ্যাডভাইজরি কমিশনের প্রধান কফি আনান ও অন্যান্য পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেন্টো মারসুদিকে নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট।

উইদোদো বলেন, রাখাইনের সহিংসতা বন্ধ ও প্রতিরোধের আহ্বান জানাতে রোববার সকালে মিয়ানমারের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী মারসুদি। তিনি মিয়ানমারের মুসলিমসহ সব নাগরিকের সুরক্ষা ও মানবিক ত্রাণ সহায়তা সরবরাহ অবাধ করতে দেশটির প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গাদেরকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া সরকার। ‘আমরা রাখাইনে একটি স্কুল তৈরি করেছি এবং শিগগিরই একটি হাসপাতাল নির্মাণ করা হবে; নির্মাণ কাজ শুরু হবে অক্টোবরে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

নিন্দা নয়, মিয়ানমারের বিরুদ্ধে প্রয়োজন অ্যাকশন: ইন্দোনেশিয়া

আপডেট সময় ১০:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭