ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

ডিবি পরিচয়ে তুলে নিয়ে ছিনতাই, চার জন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে ছিনতাই-ডাকাতি করেছে- এমন চারজনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। গ্রেফতার চারজনের পেশা ছিল ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে তুলে নিয়ে যাওয়া। এরপর ছিনতাই-ডাকাতি শেষে নির্জন স্থানে তাদেরকে ফেলে দেওয়া। তারা এক্ষেত্রে টার্গেট করতো বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়া গ্রাহক এবং ব্যবসায়ীদের।

তাদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা, পুলিশ লেখা কাভারসহ একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি, ডিবি পুলিশের পোশাক ও একটি মেরুন কালারের প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা ডিবি পুলিশের টিমের সদস্যরা মঙ্গলবার ঢাকার সাভার এবং গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

বুধবার কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব ছিনতাইকারী চক্রের সদস্যদেরকে গ্রেপ্তার এবং সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার তথ্য প্রদান করেন।

গ্রেফতার করা হয় শেরপুরের শ্রীবরদি থানার ধাতুয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে সুমন মিয়া (৪৫), ভোলার তজুমুদ্দিন থানার শ্যাম্ভপুর গ্রামের শাহজাহানের ছেলে মো.ইউসুফ (৫২), জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপাড়া গ্রামের আনারুলের ছেলে মো.আপেল (৩৩) ও যশোরের কোতয়ালী থানা এলাকার জমজমপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে মো.মনির হোসেন (৪৫)।

পুলিশ সুপার জানান, পেশাদার এ ছিনতাইকারী চক্রটি বেশ কিছুদিন যাবত নানা কৌশলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই এবং ডাকাতি করে আসছিল। গত ১২ আগস্ট চক্রটি ডিবি পুলিশ পরিচয়ে জেলার দেবিদ্বার থেকে আবু হানিফ শামীম নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে তার কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে মারধর করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেলে যায়। গত ২১ সেপ্টেম্বর চক্রটি একই কায়দায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা, ২১ জুলাই পদুয়ার বাজার এলাকার তৈয়ব হোসেনের কাছ থেকে পাঁচ লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) আজিম-উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) নাজমুল হাসান রাফি ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার পাল।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

ডিবি পরিচয়ে তুলে নিয়ে ছিনতাই, চার জন গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০