ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইপিএলে ওভারপ্রতি বাজি, ৮ জুয়াড়ি আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

কুড়িগ্রামের উলিপুরে টিভিতে আইপিএল নিয়ে জুয়া খেলার সময় আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জোবেরবাজার এলাকায় টিভিতে আইপিএল খেলা দেখে ওভারপ্রতি টাকার বাজি ধরছিলেন তারা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা টিভিতে দেখে কয়েকজন যুবক ওভারপ্রতি টাকার বিনিময় বাজি খেলছেন। পরে থেতরাই ইউনিয়নের জোবেরবাজার এলাকার একটি ইলেকট্রনিক্স ও কম্পিউটারের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে জুয়াড়িরা পালানোর চেষ্টা করেন।

পুলিশ সেখান থেকে আট যুবককে আটক করে। এ সময় পুলিশ ওই দোকান থেকে একটি টেলিভিশন ও জুয়াড়িদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮৪০ টাকা জব্দ করে।

আটককৃতরা হলেন- থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ফকিরপাড়া গ্রামের হক্কানী শাহ ফকিরে ছেলে আবু মুসা (৩২), আবদুল আউয়াল খোকার ছেলে নুর ইসলাম (২২), মোখলেছুর রহমানের ছেলে বদিউজ্জামান (২৫), রুহুল আমীন মণ্ডলের ছেলে আনিছুর মণ্ডল (৩০), তাজিবর রহমানের ছেলে শাহীন আলম (১৮), আবদুর রাজ্জাকের ছেলে সুজন মিয়া (১৯) ও বকুল মিয়া (২৪), এমদাদুল হকের ছেলে রাজু মিয়া (৩৫)।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। আইপিএল খেলা চলাকালীন জুয়া বন্ধের ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইপিএলে ওভারপ্রতি বাজি, ৮ জুয়াড়ি আটক

আপডেট সময় ০৬:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০