ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীর্ঘ প্রতীক্ষার পর খুলছে সিনেমা হল

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘ ছয় মাস ২৭ দিন পর অবশেষে খুলতে চলেছে সিনেমা হল। আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সকল প্রেক্ষাগৃহ খুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এবং সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

সোমবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রেক্ষাগৃহ মালিক সমিতির সঙ্গে একান্ত বৈঠকে এমন সিদ্ধান্তর কথা জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট।

এর আগে রবিবার বিদেশ থেকে দেশে ফিরেই তথ্যমন্ত্রী জরুরি মিটিং করেন হল মালিক সমিতির সঙ্গে। তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হল মালিকদের কোনো প্রণোদনা দেয়া হচ্ছে না। তবে স্বল্প সুদে ঋণ দেয়া হবে। মন্ত্রীর কথায় সায় দেন প্রদর্শক সমিতির নেতারা। তারা বলেন, স্বল্প সুদে ঋণ প্রণোদনার চেয়ে বড় কিছু। প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

করোনা মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা সিনেমা। প্রায় পাঁচ মাস শুটিং বন্ধ ছিল। বর্তমানে শুটিং চালু হয়েছে। কিন্তু বন্ধ আছে সিনেমা হল। এতে কর্মহীন দিন কাটাচ্ছেন সিনেমা পাড়ার লোকজন। বিশেষ করে হল সংশ্লিষ্ট কর্মজীবীদের অবস্থা একেবারেই করুণ।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ দেশের সকল সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়। তাতে একেক করে পিছিয়ে যায় সিনেমার মুক্তি। এছাড়া নতুন নতুন সিনেমা পড়ে শিডিউল জটিলতায়। তবে একটু দেরিতে হলেও সিনেমা হল খোলার সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সিনেমাপাড়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দীর্ঘ প্রতীক্ষার পর খুলছে সিনেমা হল

আপডেট সময় ১০:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০