ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনুমতি না নিয়ে বিজ্ঞাপনে নুসরাতের ছবি, অভিযোগ দায়ের নায়িকার

আকাশ বিনোদন ডেস্ক : 

‘লকডাউনে ঘরে বসে বানান নতুন বন্ধু’, ভিডিও চ্যাট অ্যাপের এমনই এক ফেসবুক বিজ্ঞাপনে জ্বলজ্বল করছে অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের ছবি। কোনোরকম অনুমতি না নিয়েই ফ্যান্সিইউ নামের ওই ভিডিও চ্যাট সংস্থা নুসরাতের ছবি ব্যবহার করেছে। এই পোস্ট ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে নায়িকার। সোমবার টুইটারে এ বিষয় নিয়ে প্রতিবাদ জানান বসিরহাটের তৃণমূল সাংসদ।

তিনি কলকাতা পুলিশ ও কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার অফিসিয়্যাল টুইটার হ্যান্ডলকে ট্যাগ করে লেখেন- ‘এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না- অনুমতি ছাড়া এইভাবে ছবির ব্যবহার। কলকাতা পুলিশের সাইবার সেলকে বিষয়টি খতিয়ে দেখবার অনুরোধ জানাচ্ছি। আমি বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেব’।

নুসরাতের এই টুইট নজরে আসা মাত্রই কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়- এই অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, লাল পোশাক পরা অভিনেত্রী নুসরাত জাহানের একটি ছবি। পাশে আরও একটি মেয়ের ছবিও। কিন্তু একটি ভিডিও চ্যাট অ্যাপের বিজ্ঞাপনে অনুমতি ছাড়া কীভাবে কোনও ব্যক্তির ছবি ব্যবহার করতে পারে? এই ইস্যুকে কেন্দ্র করে আপাতত শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিজের টুইট অনুসারে এদিন বিকালেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করলেন নুসরাত জাহান। যেখানে বলা হয় ‘ফেসবুক বিজ্ঞাপনের জন্য অনুমতি না নিয়ে ছবি ব্যবহার করা হয়েছে ফ্যান্সিইউ নামের এক ভিডিও চ্যাটের পক্ষ থেকে’।

নুসরাত অভিযোগের কপিতে জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এটি একটি ডেটিং অ্যাপ, যা গুগল প্লে স্টোরে রয়েছে। এই বিজ্ঞাপনটি ভুয়া এবং বিদ্বেষ ছড়ানোর জন্য ব্যবহৃত। আমার পক্ষে এটা একেবারে গ্রহণযোগ্য নয়’।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনুমতি না নিয়ে বিজ্ঞাপনে নুসরাতের ছবি, অভিযোগ দায়ের নায়িকার

আপডেট সময় ১০:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০