ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পের: বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, কোভিড ১৯-এ যুক্তরাষ্ট্রে প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পের। এ কারণে সরাসরি ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে প্রেসিডেন্টকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

বাইডেন স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিটি মৃত্যুর জন্য ট্রাম্প দায়ী। এই দায় নিয়ে তার উচিত এ মুহূর্তে পদত্যাগ করা।

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি শুরু থেকে তার দায়িত্ব পালন করতেন তা হলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সব মানুষ এখন জীবিত থাকত। তিনি অভিযোগ করেন, শেয়ারবাজার ও নির্বাচন ছাড়া ট্রাম্পের আর কোনো কিছু নিয়ে মাথাব্যথা নেই। কাজেই এমন এক ব্যক্তির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের কোনো যোগ্যতাই নেই।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রশাসন শুরু থেকেই এই ভাইরাসকে গুরুত্ব দিতে চায়নি। এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্তর সমালোচনা হচ্ছে দেশটিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পের: বাইডেন

আপডেট সময় ০১:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০