ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বাগদাদে দূতাবাস খুললে ইসরায়েলের পতন হবে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের প্রভাবশালী শিয়া আলেম মুক্তাদা আস-সাদর বলেছেন, ইরাকের মাটিতে ইসরায়েল দূতাবাস খুললে নিজেই তার পতন ডেকে আনবে। ইরাকের অভ্যন্তরে ইসরায়েল একটি কূটনৈতিক মিশন দূতাবাস খোলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হওয়ার পর মুক্তাদা সাদর এ হুঁশিয়ারি দিলেন।

শুক্রবার জুমা নামাজে দেওয়া খুতবায় তিনি সতর্ক করে বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আল্লাহর শত্রু, যার মাথায় ইরাক নিয়ে কূটচিন্তা রয়েছে। আরব এই দেশে প্রবেশ করে কিংবা দূতাবাস খুলে তিনি তার সে কূটকৌশল বাস্তবায়ন করতে চান।”

মুক্তাদা সাদর ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে বলেন, যদি তিনি এমন কাজ করেন তাহলে পবিত্র কুরআনের বাণী অনুসারে দখলদার এ শক্তির পতন হবে।

সম্প্রতি আরব দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। গত ১৫ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি সই হয়। বহু আরব ও মুসলিম দেশ এ ঘটনাকে ফিলিস্তিনিদের প্রতি চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে।

এ সম্পর্কে মুক্তাদা সাদর বলেন, ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এ পদক্ষেপের মধ্য দিয়ে তারা শুধু অপমানিত হবেন।

এর আগে ইরাকের মন্ত্রিসভার মুখপাত্র আহমাদ মুল্লাহ তালাল বলেন, ইরাকি সংবিধান অনুসারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বাগদাদে দূতাবাস খুললে ইসরায়েলের পতন হবে’

আপডেট সময় ০১:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০