ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০৯ স্মার্ট সিটির তালিকায় নেই বাংলাদেশের কোনও শহর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

‘স্মার্ট সিটি-২০২০’র তালিকা প্রকাশ করেছে সুইস বিজনেস স্কুল অব ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (আইএমডি)। ১০৯টি নগরীর এই ‘স্মার্ট সিটি’ তালিকায় ঠাঁই হয়নি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের কোনও নগরীর।

করোনাভাইরাস মহামারী তুলনামূলক ভালোভাবে মোকাবিলা করতে পারা শহরগুলো নিয়ে তৈরি করা হয়েছে এবারের তালিকা।

এই তালিকায় উপমহাদেশের মধ্যে ভারতের চারটি শহর থাকলেও আগের বছরের তুলনায় সেগুলোর ব্যাপক অবনমন হয়েছে। ২০১৯ সালের স্মার্ট সিটির ইনডেক্সে হায়দরাবাদ ৬৭তম স্থানে ছিল, এবার অবস্থান ৮৫তম। দিল্লি ৬৮ থেকে নেমে গেছে ৮৬তম স্থানে, মুম্বাই ৭৮ থেকে চলে গেছে ৯৩তম স্থানে এবং বেঙ্গালুরু ৭৯ থেকে নেমেছে ৯৫তম স্থানে।

আইএমডি’র প্রতিবেদনে বলা হয়েছে, “ভারতের শহরগুলোর (নয়াদিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু) উল্লেখযোগ্য অবনমন হয়েছে। করোনা মহামারীর সময়ে প্রযুক্তিগত অগ্রগতি যুগোপযোগী না হওয়ার প্রভাবটা এর অন্যতম কারণ।”

ট্রিপল ‘এ’ রেটিং নিয়ে স্মার্ট সিটির এই ইনডেক্সে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সিটি। ডাবল ‘এ’ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি।

ডাবল ‘এ’র রেটিংয়ের তালিকায় থাকা অন্য শহরগুলো হল- সুইজারল্যান্ডের জুরিখ, নরওয়ের ওসলো, ডেনমার্কের কোপেনহেগেন, সুইজারল্যান্ডের জেনেভা।

সিঙ্গেল ‘এ’ ক্যাটাগরির তালিকায় আছে ১৬টি শহর। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জার্মানির মিউনিখ, ডুসেলডর্ফ, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, নিউক্যাসল, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন; কানাডার মন্ট্রিল ও ভাঙ্কুবার। সূত্র: আইএমডি

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০৯ স্মার্ট সিটির তালিকায় নেই বাংলাদেশের কোনও শহর

আপডেট সময় ০১:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০