ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

ট্রাম্পের চেয়ে পুতিনের ওপরই বেশি আস্থা উন্নত বিশ্বের বাসিন্দাদের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বেশি আস্থা ও বিশ্বাস উন্নত বিশ্বের বাসিন্দাদের।

বিশ্বের ১৩টি উন্নত দেশের ১৩ হাজার ২০০ বাসিন্দার ওপর পিউ রিসার্চ সেন্টার এ জরিপ চালিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এই জরিপে ২৩ শতাংশ লোক পুতিনের ওপর তাদের বিশ্বাসের কথা জানায়।

এরচেয়ে কিছু কম ১৯ শতাংশ চীনা নেতা শি জিনপিং এবং মাত্র ১৬ শতাংশ ট্রাম্পের প্রতি তাদের বিশ্বাসের কথা প্রকাশ করে।

এদিকে বিশ্বাসের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার প্রতি ৭৬ শতাংশ লোক তাদের বিশ্বাসের কথা জানায়।

এরপরেই অবস্থান ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের। তিনি ৬৪ শতাংশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ বিষয়ে ৪৮ শতাংশ লোকের সমর্থন পেয়েছেন।

জরিপের ফলাফলে দেখা গেছে, জার্মানি, ইতালি ও অস্ট্রিয়ার জনগণ সবচেয়ে বেশি বিশ্বাস করেন পুতিনকে।

জরিপ চালানো ১৩টি দেশ হলো: অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও যুক্তরাজ্য। গত ১০ জুন থেকে ৩ আগস্ট এ জরিপ কাজ চালানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

ট্রাম্পের চেয়ে পুতিনের ওপরই বেশি আস্থা উন্নত বিশ্বের বাসিন্দাদের

আপডেট সময় ০৪:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০