ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজ কার্যালয় থেকেই রাজশাহীর ৮ থানা মনিটরিং করছেন এসপি

আকাশ জাতীয় ডেস্ক: 

নিজ কার্যালয়ে বসেই রাজশাহীর আটটি থানা মনিটরিং করছেন পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। জেলার এই থানাগুলোতে ৬৪টি আইপি ক্যামেরা বসিয়ে এসপি সব কিছু নজরদারি শুরু করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে রাজশাহীর এসপির কার্যালয়ে স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মনিটরিং পদ্ধতির উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহীর এসপি মো. শহিদুল্লাহ, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের এসপি (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) আবদুস সালাম, পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মনিরুল ইসলাম এবং ইনসার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের কমন্ড্যান্ট তারিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, জেলার আটটি থানায় ৬৪ আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মনিটরিং ডিসপ্লে পদ্ধতি এসপির কার্যালয়ে স্থাপন করা হয়েছে। ফলে এসপি তার কার্যালয় থেকেই থানাগুলোতে নজর রাখতে পারছেন। এতে থানাগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজ কার্যালয় থেকেই রাজশাহীর ৮ থানা মনিটরিং করছেন এসপি

আপডেট সময় ০৪:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০