ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

লিপি ওসমান করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা পজিটিভ হওয়ার দিনও তিনি সড়ক দুর্ঘটনায় পঙ্গু হওয়া এক সিএনজি চালকের দরিদ্র পরিবারকেও পৌঁছে দিয়েছেন আর্থিক সহায়তা।

লিপি ওসমানের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার পুত্রবধূ ও নাতি। এই কঠিন মুহুর্তে নিজের স্ত্রী ও পরিবারের জন্য ‘দোয়া ভিক্ষা’ চেয়েছেন দেশের নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

বুধবার সকালে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে শামীম ওসমান বলেন, তিন দিন আগে পরিবারের সবার করোনা পরীক্ষার পর আমার স্ত্রী লিপি ওসমান, পুত্র অয়ন ওসমানের স্ত্রী এবং নাতির কোভিড-১৯ ধরা পড়েছে। পরিবারের বাকি সদস্যদের অবশ্য করোনা নেগেটিভ এসেছে।

শামীম ওসমান বলেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না। তিনি রোগ দিয়ে আমাদের পরীক্ষা করেন, আবার তিনিই সেফা দান করেন। আক্রান্ত সবাই আল্লাহর রহমতে এখনও পর্যন্ত সুস্থ আছে।

তিনি বলেন, আমি নারায়ণগঞ্জবাসীসহ পুরো দেশের মানুষের কাছে আমার পরিবারের সুস্থতায় ‘দোয়া ভিক্ষা’ চাইছি। কারও না কারও দোয়ায় আল্লাহ রাব্বুল আল আমিন দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।

জানা গেছে, করোনার হটস্পটখ্যাত নারায়ণগঞ্জে লকডাউনের শুরু থেকেই সাধারণ মানুষের পাশে যে কয়েকজন ব্যক্তিগতভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে সালমা ওসমান লিপি অন্যতম।

যখনই খবর পেয়েছেন কিংবা গণমাধ্যমে কোনো অসহায় মানুষের সংবাদ প্রকাশ হয়েছে, লিপি ওসমান নিজেই ছুটে গেছেন। কখনও আবার পাঠিয়েছেন তার প্রতিনিধি। দিয়েছেন সাহস, করেছেন সার্বিক সহযোগিতা।

গত মার্চের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত তিনি প্রায় তিন হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

করোনায় আক্রান্ত বহু পরিবার ও তাদের সন্তানদের দায়িত্ব নিয়ে তিনি হয়ে ওঠেন সাধারণ মানুষের কাছে মমতাময়ী। প্রায় এক হাজার মধ্যবিত্ত পরিবারকে গোপনে অর্থ ও উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন এ নারী।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আবেদনে সাড়া দিয়ে তিনি শত শত পরিবারে হাসি ফুটিয়েছেন। একটি বেসরকারি চ্যানেলের লাইভ টকশোতে গিয়েও তিনি এক দরিদ্র পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দেন।

ফুটবলার আরিফ হাওলাদার, নিপুর মতো অসহায় ক্রীড়াবিদের পাশেও যেমন দাঁড়িয়েছেন, তেমনি সরকারি হাসপাতালে বেড, অক্সিজেন প্রদান করে চলেছেন।

সালমা ওসমান লিপির অসুস্থতার খবরে নারায়ণগঞ্জে সবার মাঝেই উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন স্থানে তার পরিবারের সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

লিপি ওসমান করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৪:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০