ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ধর্ষকদের প্রকাশ্য ফাঁসি চান ইমরান খান

আকাশ জাতীয় ডেস্ক:

ধর্ষণ মামলায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে যৌন হেনস্থাকারীদের জাতীয় রেজিস্টার তৈরির পরিকল্পনাও করেছেন তিনি।

ইমরান খান মনে করেন, ধর্ষণের মামলার অপরাধীর প্রকাশ্যে ফাঁসি অথবা নপুংসক করে দেয়ার মতো ‘দৃষ্টান্তমূলক’ শাস্তিই প্রাপ্য।

সোমবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মতে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেয়া উচিত। কিন্তু আমার উপদেষ্টারা বলেছেন, এমন আইন হলে ইইউর সঙ্গে বাণিজ্যে অসুবিধার মুখে পড়তে হতে পারে।

গত সপ্তাহে লাহোরের কাছে হাইওয়ের উপর দুষ্কৃতিকারীরা পিস্তল উঁচিয়ে গাড়ি থামাতে বাধ্য করে মা ও মেয়েকে। এরপর তাদের দু’জনকেই ধর্ষণ করা হয়। ওই গণধর্ষণের ঘটনায় তোলপাড় চলছে পাকিস্তানজুড়ে।

মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে ধর্ষণের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষকদের প্রকাশ্য ফাঁসি চান ইমরান খান

আপডেট সময় ০৮:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০