ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কর দেন মিষ্টি খান, নইলে জরিমানা খেতে হবে: মেয়র আতিক

আকাশ জাতীয় ডেস্ক:  

নগরবাসীকে নিয়মিত কর দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নগরবাসীর উদ্দেশে তিনি বলেছেন, নিয়মিত কর পরিশোধ করেন, আমি আপনাদের মিষ্টি খাওয়াব। আর যদি কর না দেন, তা হলে জরিমানা খেতে হবে।

মঙ্গলবার সকালে গুলশানে সিটি কর্পোরেশনের অনুমোদনহীন বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ অভিযানে গিয়ে এ কথা বলেন মেয়র।

তিনি বলেন, এই শহরকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে চাই। আমার দায়িত্ব, ঢাকা শহরকে পরিষ্কার রাখা। জনগণ এ জন্যই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, অনেকে নিজের স্বার্থে, সবার স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন। অনেকে প্রজেক্ট সাইন, ব্যানার, সাইনবোর্ড ইত্যাদি দিয়ে লিখে ব্যবসা করছেন। ব্যবসা করেন, ভালো কথা; কিন্তু সেটিরও ট্যাক্স দিতে হবে।

সকালে ডিএনসিসির নগরভবনের সামনে থেকে অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করা হয়। এ সময় গুলশান-২ চত্বরসংলগ্ন বেশ কয়েকটি ভবনের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদনহীন সাইনবোর্ড, লাইট বোর্ড প্রভৃতি উচ্ছেদ করা হয়।

অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী সেলিম রেজা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কর দেন মিষ্টি খান, নইলে জরিমানা খেতে হবে: মেয়র আতিক

আপডেট সময় ০৫:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০