ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনিসুলের দায়িত্বে প্যানেল মেয়র ওসমান গণি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অনুপস্থিতিতে মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য মেয়র প্যানেল ঠিক করে দিয়েছে সরকার। জ্যেষ্ঠতা অনুসারে সরকার মো. ওসমান গণি আনিসুলের দায়িত্ব পালন করবেন। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তিন জনের মেয়র প্যানেল মনোনীত করে এক প্রজ্ঞাপন জারি করেছে।

জ্যেষ্ঠতার ক্রমানুসারে এরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণি, ৪ ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং ৩১, ৩২ ও ৩৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজী।

গত ২৯ জুলাই ব্যক্তিগত কাজে লন্ডনে যান আনিসুল হক । সেখানে অসুস্থ বোধ করায় হাসপাতালে গেলে গত ৪ অগাস্ট পরীক্ষা চলার মধ্যেই তিনি সংজ্ঞা হারান। মেয়র আনিসুলের অবস্থার ‘পরিবর্তন হয়নি’।

আনিসুল কী ধরনের সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) ভুগছেন, তা শনাক্ত করতে চিকিৎসকরা আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং এসময় তাকে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছের বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। রোববার নাগাদ অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, কোনো কারণে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হলে কাউন্সিলরদের মধ্যে জ্যেষ্ঠতা অনুসারে মেয়রের প্যানেলের কোনো সদস্য তার সব দায়িত্ব পালন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আনিসুলের দায়িত্বে প্যানেল মেয়র ওসমান গণি

আপডেট সময় ০১:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭