ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড সরাতে মেয়র আতিকের অভিযান শুরু

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্রজেক্ট সাইন, শপ সাইন ইত্যাদি অপসারণে মোবাইলকোর্ট ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে গুলশান নগরভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

অভিযান চলাকালে মেয়র আতিক বলেন, আগেই সবাইকে অনুরোধ করা হয়েছে। এই সিটিকে নিয়মের মধ্যে চলতে হবে। এ জন্য আমাদের আজ অভিযান চলবে। অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।

ডিএনসিসি মেয়র আরও বলেন, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি। সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, ট্যাক্স দিতে হবে এবং নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে। এই শহরে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। যে যত প্রভাবশালী হোক, সেটি আমাদের দেখার বিষয় নয়।

কিছু দিন আগে বিমানবন্দর এলাকায় ১৬ বছর ধরে থাকা অবৈধ বিলবোর্ড সরান মেয়র আতিক। সেদিন ঘোষণা দেন ডিএনসিসি এলাকায় কোনো অবৈধ বিলবোর্ড থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড সরাতে মেয়র আতিকের অভিযান শুরু

আপডেট সময় ০১:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০