ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ট্রাম্পের ইনডোর সমাবেশে জনস্রোত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বরাবরই তার বিরুদ্ধে অভিযোগ, করোনা পরিস্থিতিকে তিনি হালকা করে দেখিয়েছেন। যদিও সে কথা অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। এবার নতুন নজির তৈরি করলেন তিনি। হাজার হাজার সমর্থক জড়ো করে ‘ইনডোর র‌্যালি’ বা সমাবেশ করা হয়েছে।

মাস কয়েক আগে দেশবাসীকে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, এক লাখের আশপাশেই মৃত্যু মিছিল থেমে যাবে। তখনই গর্জে উঠেছিলেন বিরোধীরা। প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, এক লাখ শুধু সংখ্যা নয়! এখন সেই সংখ্যা ১ লাখ ৯৮ হাজার। এক-দু’দিনেই ২ লাখ ছুঁয়ে ফেলবে।

গতকালের সমাবেশটি ছিল নেভাডায়। ৫০ জনের বেশি এক জায়গায় জড়ো হওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ট্রাম্প সেখানে হাজারেরও বেশি সমর্থক নিয়ে একটি ছোট হলের (ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি) ভিতরে প্রচার সভা করেন।

বিশেষজ্ঞদের অনেকের আশঙ্কা, নেভাডার ওই ইনডোর সমাবেশ না সুপার স্প্রেডার হয়ে যায়। তিন মাস আগে ওকলাহোমায় এ রকম একটি ইনডোর সমাবেশ করেছিলেন ট্রাম্প। তারপরে সেই প্রচারে যুক্ত থাকা বেশ কয়েকজন কর্মীর, এমনকি কয়েক জন সিক্রেট এজেন্টেরও করোনা-পজ়িটিভ ধরা পড়ে। অনেকেরই বক্তব্য, ‘‘কোথায় সবাই প্রেসিডেন্টের দেখানো পথে চলবেন, সেখানে তিনিই সরকারি নির্দেশ মানছেন না!’’ এই মুহূর্তে কোনও খেলার আয়োজন হলেও দর্শকাসন ফাঁকা থাকছে।

‘ভোটের ময়দান’ই একমাত্র ব্যতিক্রম। নেভাডার সমাবেশেই ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তাকে ফোন করে তার প্রশাসনের করোনা মোকাবিলা পদ্ধতির ভূয়সী প্রশংসা করেছেন।

এদিকে, ইউরোপে নতুন সংক্রমণ-ঝড়ের আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও। তাদের ভয়, অক্টোবর-নভেম্বরে সংক্রমণ ও মৃত্যু, দুই-ই বাড়বে।

গোটা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ছুঁতে চলল। ৯ লাখ ২৯ হাজারের বেশি মৃত্যু। এই পরিস্থিতিতে ভ্যাকসিন এলেও কী হবে, তা নিয়ে চিন্তিত বিজ্ঞানীমহল।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ট্রাম্পের ইনডোর সমাবেশে জনস্রোত

আপডেট সময় ১২:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০