ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

বরিশাল কর ভবনে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশাল কর ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এই আগুনে কম্পিউটারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে নগরের ক্লাবরোডে অবস্থিত কর ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দমকল বাহিনীর এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন। তিনি জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

আগুন নেভানোর আগেই অফিস কক্ষের তিনটি এসি, দু’টি স্টিলের আলমারি ও তিনটি কম্পিউটারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়েছে বলে জানা গেছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনো জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

বরিশাল কর ভবনে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

আপডেট সময় ১২:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০