ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই চলচ্চিত্র উৎসবে আরিক আনামের ‘ট্রানজিট’

আকাশ বিনোদন ডেস্ক : 

দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে চলেছে আরিক আনাম খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্রানিজিট’। চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রিমিয়ার হবে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও যুক্তরাজ্যের এনকাউন্টারস ফিল্ম ফেস্টিভ্যালে।

বৈশ্বিক করোনা মহামারির কারণে এবার এনকাউন্টারস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে অনলাইনে। আগামী ১৭ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে ‘ট্রানজিট’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এই চলচ্চিত্র উৎসব থেকে অস্কার ও বাফটা পুরস্কারের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়। অন্যদিকে কোরিয়ায় বুসান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ২১ থেকে ৩০ অক্টোবরে। এটিই এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব। দু’টি চলচ্চিত্র উৎসবেই মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে ‘ট্রানজিট’।

‘ট্রানজিট’ চলচ্চিত্রটিতে ঢাকা শহরের একজন সাধারণ সংগ্রামী মানুষের গল্প তুলে ধরা হয়েছে। একজন হকারের প্রতিদিনের সংগ্রাম ও টিকে থাকার লড়াই, উন্নত জীবনের জন্য ইতালি যাওয়ার স্বপ্ন ও নানান টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আরিক আনাম খানের পরিচালনায় চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম। এছাড়াও অভিনয় করেছেন শারমীন আঁখি, বৈদ্যনাথ সাহা, খায়রুল আলম টিপু, শরিফ হোসেনসহ অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই চলচ্চিত্র উৎসবে আরিক আনামের ‘ট্রানজিট’

আপডেট সময় ১১:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০