ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোদি ময়ুর নিয়েই বেশি ব্যস্ত : রাহুল গান্ধী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে ফের একবার সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুলের মন্তব্য ‘দেশবাসীকে নিজেদের উদ্যোগেই তাদের জীবন রক্ষা করতে হবে, কারণ প্রধানমন্ত্রী ময়ুর নিয়েই বেশি ব্যস্ত।’

মা তথা কংগ্রেস অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর স্বাস্থ্য পরীক্ষা করাতে তাঁর সাথে এই মুহূর্তে বিদেশে রয়েছেন রাহুল। সেখান থেকেই সোমবার সকালে ট্যুইট করে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রসঙ্গটি তুলে ধরেন।

তিনি লেখেন ‘চলতি সপ্তাহেই কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫০ লাখের ঘরে পৌঁছবে এবং অ্যাক্টিভ কেসের সংখ্যা পৌঁছবে ১০ লাখ। একজন মানুষের (মোদি) ইগোর কারণে এই অপরিকল্পিত লকডাউন। তার ফলেই গোটা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে।’
গত মাসেই দিল্লিতে লোক কল্যাণ মার্গে নিজের সরকারি বাসভবনে ময়ুরের সাথে সময় কাটানো, তাকে খাওয়ানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মোদি। সেই ভিডিও প্রসঙ্গ তুলে রাহুল আরও জানান ‘মোদি সরকার বলেছে আত্মনির্ভর হতে- যার অর্থ আপনারাই (দেশবাসী) নিজেদের প্রাণ বাঁচান, কারণ প্রধানমন্ত্রী ময়ুরকে নিয়েই বেশি ব্যস্ত আছেন।’

করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা তুলে এর আগেও একাধিকবার কেন্দ্রকে তোপ দেগেছে কংগ্রেস। বিরোধী দলটির দাবি লকডাউন করেও এই ভাইরাস সংক্রমণে কোন উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যায়নি।

যদিও রাহুলের ওই ট্যুইটের পর রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়ে দেন ‘ভারতে করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে।’ তিনি বলেন ‘করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে প্রধানমন্ত্রী গোটা দেশে লকডাউন চালু করা ফলে ভারত একটা ‘বড় সঙ্কট’ এড়াতে পেরেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোদি ময়ুর নিয়েই বেশি ব্যস্ত : রাহুল গান্ধী

আপডেট সময় ০৫:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০