ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মহাত্মা গান্ধীর প্রপৌত্রী বিখ্যাত ডিজে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর চার ছেলে। তাদের সন্তানদের অনেকেই পরে বিদেশেই থেকে যান। যেমন হরিলালের ছেলে কান্তিলাল। আর তারই মেয়ে মেধা। মহাত্মা গান্ধীর প্রপৌত্রী বলেই শুধু নয়, মেধা তার উদ্দাম জীবন এবং পেশার জন্যও যথেষ্ট জনপ্রিয়।

মেধা গান্ধীর জন্ম এবং বেড়ে ওঠা আমেরিকাতেই। ১৯৪৮ সালে আমেরিকায় চলে এসেছিলেন মেধার বাবা কান্তি লাল। ভারতে মেধাদের যাতায়াত থাকলেও সেভাবে কখনও মিডিয়ার সামনেই আসেননি মেধা। নিজের জীবন এবং পেশা নিয়েই থাকতে ভালবাসেন মেধা। মেধা একজন ডিজে। বস্টনের একটি এফএম চ্যানেলের ডিজে মেধা।

‘ম্যাটি ইন দ্য মর্নিং শো’ নামে একটি অনুষ্ঠানের সঞ্চালনাও করেন। মাত্র ২৮ বছর বয়সেই বস্টনে একজন রেডিও পার্সোন্যালিটি এবং সেলিব্রিটির তকমা পেয়ে গিয়েছেন মেধা। ১৯৮৮ সালে তার জন্ম। ২০০৭ সালে ওহিয়ো ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার ডিগ্রিও লাভ করেছেন তিনি।

মেধা একজন লেখকও বটে এবং রয়েছে আরো গুণ। লেখালেখি করতে ভালবাসেন মেধা। ডাকসাইটে একজন কমেডি রাইটার হিসাবে নাম আছে তার। এছাড়াও কনটেন্ট রাইটার হিসাবেও তার খ্যাতি আছে। মেধা একজন সাহসী লেখিকা বলেই সবাই মানেন।

প্যারোডি প্রডিউসার-এর কাজও করে থাকেন গান্ধীর এই প্রপৌত্রী। গানও গাইতে পারেন মেধা। গায়িকা হিসাবেও তিনি বহুবার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। মেধাকে নিয়ে উচ্ছ্বসিত তার বন্ধুমহল ‘ম্যাটি ইন দ্য মর্নিং শো’-এর প্রধান ম্যাটি সিগল তো মেধাকে নিয়ে রীতিমতো আবেগপ্রবণ।

প্রপিতামহ-এর মতো অহিংসাই মেধার মন্ত্র। হিংসা-মারামারি একদম পছন্দ করেন না মেধা। প্রপিতামহের মতোই তিনি অহিংসারই প্রতিনিধি হিসাবে নিজেকে মনে করেন। ছোটবেলা থেকে মহাত্মা গান্ধীর কথা শুনেই বড় হয়েছেন মেধা। এহেন কন্যার আদর্শ যে গান্ধীর দর্শন হবে তাতে কোনও সন্দেহ নেই।

সোশ্যাল নেটওয়ার্কিং-এ ‘হট সেলিব্রিটি’ মেধা। ফেসবুক থেকে টুইটার ইনস্টাগ্রাম- সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই প্রোফাইল অ্যাকাউন্ট আছে মেধার। এদের ফলোয়ার এবং বন্ধুর সংখ্যা তাক লাগিয়ে দেওয়ার মতো। এই মুহূর্তে ইনস্টাগ্রামেই মেধার ফলোয়ার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

ব্যাঙ্গাত্মক উক্তির জন্য বিখ্যাত মেধা। মেধা তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও লিখে রেখেছেন এমন কিছু ব্যাঙ্গাত্মক ক্যাপশন। এর মধ্যে একটি জায়গায় তিনি লিখেছেন- ‘আই অ্যাম ইন্ডিয়ান বাট আই অ্যাম এ ডিজে দ্যাট মেকস মি ফেইলিওর’।

মেধা বলেন তার মেরুদণ্ড সোজা। ঝগড়া বা মারামারি করে নয়, নিজের দাবিতে অনড় থেকেই বিতর্ককে জিততে ভালবাসেন মেধা। আমেরিকাতে জন্ম ও কর্ম হলে কি হবে মেধা যে যর্থাথইভাবে মহাত্মা গান্ধীর উত্তরাধিকারী তার প্রমাণ নাকি তিনি বারবার দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মহাত্মা গান্ধীর প্রপৌত্রী বিখ্যাত ডিজে

আপডেট সময় ১২:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭