ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তান ধীরে ধীরে যুক্তরাষ্ট্রকে ছেড়ে চীনা বলয়ের দিকে যাচ্ছে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের শীর্ষস্থানীয় এক নিরাপত্তা বিশ্লেষক বলেছেন, অর্থনৈতিক সহায়তাপ্রাপ্তির জন্য বেইজিং-ই এখন ইসলামাবাদের একমাত্র আশার স্থল। তাই পাকিস্তান ধীরে ধীরে মার্কিন বলয় ছেড়ে চীনা বলয়ের দিকে যাচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’কে বলেন, যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক আগাগোড়া বদলে যাচ্ছে। তিনি বলেন, চীনই এখন দৃশ্যত একমাত্র ভরসা। অর্থনৈতিক সহায়তা পাওয়ার জন্য বিশেষত করোনা মহামারীর পরবর্তী পরিস্থিতিতে সহায়তা পেতে পাকিস্তান ওই দেশকে ভরসা করতে পারে।

আয়েশার মতে, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ভারত ও সৌদি আরবের মধ্যকার মিত্রতা জোরদার হচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে দূরে সরতে শুরু করেছে পাকিস্তান। সে চলে যাচ্ছে চীন, রাশিয়া এবং সম্ভবত ইরান যে মৈত্রীজোট করছে সেই জোটের দিকে।

পাকিস্তানের পররাষ্ট্রনীতি সম্পর্কে আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের পররাষ্ট্র ও নিরাপত্তানীতির দেখভাল যারা করেন তাদের প্রকৃতিটাই এমন যে, মনে হয় তারা পাকিস্তানের পররাষ্ট্র তিন মূল বিষয় মূল্যায়নে অপারগ। বিষয় তিনটি হলো : ভারতের সঙ্গে লড়াই, আর্থিক সমর্থন আদায় করা এবং আঞ্চলিক শক্তি বা ইসলামী জোটের নেতা হিসেবে স্বীকৃতি অর্জন করা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তান ধীরে ধীরে যুক্তরাষ্ট্রকে ছেড়ে চীনা বলয়ের দিকে যাচ্ছে

আপডেট সময় ০১:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০