ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নীল নদের তীরে ২৫০০ বছর পুরোনো অক্ষত কফিনের সন্ধান

আকাশ নিউজ ডেস্ক:  

মিসরে নীল নদের তীরে সন্ধান মিলেছে আড়াই হাজার বছর পুরোনো বেশ কিছু কফিনের। এর সব একেবারেই অক্ষত।

মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালেদ আল আনানির বরাতে রোববার এ তথ্য জানায় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

সংবাদমাধ্যমটি জানায়, নীল নদের তীরে গিজা শহরের সাকারা নেক্রোপলিস এলাকায় একটি প্রত্নতাত্ত্বিক সাইট থেকে এসব কফিন উদ্ধার হয়। সেখানে ১১ মিটার গভীর সুরক্ষিত খাদের ভেতরে ১৩টির বেশি কফিনের সংগ্রহ পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা পরিদর্শনে যান মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালেদ আল আনানি এবং প্রত্নতত্ত্ব কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তাফা ওয়াজিরি।

মিসরীয় সভ্যতার অমূল্য এসব নিদর্শন আবিষ্কারের পরপরই সাইটটিতে পরিদর্শনে যান মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালেদ আল আনানি এবং প্রত্নতত্ত্ব কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তাফা ওয়াজিরি।

এ বিষয়ে মন্ত্রী খালেদ আল আনানি বলেন, ‘আসাসিফ সমাধিস্থলে আবিষ্কারের পর এটাই বেশি সংখ্যক কফিনের সন্ধানের ঘটনা।’

এমন আবিস্কারে অভিভূত প্রত্নতত্ত্ব কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তাফা ওয়াজিরি।

তিনি বলেন, ‘সাকারায় আবিষ্কৃত বর্ণিল কাঠের কফিনগুলো একটি দুর্দান্ত সংগ্রহ, আড়াই হাজার বছর পেরিয়ে যাওয়ার পরেও এগুলোর রং এবং শিলালিপি এখনো ভাল অবস্থানে আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নীল নদের তীরে ২৫০০ বছর পুরোনো অক্ষত কফিনের সন্ধান

আপডেট সময় ০৯:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০