ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা

বিধ্বংসী পরিকল্পনার আগেই ভেনেজুয়েলায় মার্কিন গুপ্তচর আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন রাজ্যের দুটি তেল শোধনাগারের কাছে একজন ‘মার্কিন গুপ্তচর’ ধরা পড়েছে। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, লোকটির সাথে অস্ত্র এবং বিপুল পরিমাণ নগদ টাকা ছিল। খবর বিবিসি বাংলার।

বৃহস্পতিবার আমুয়াই এবং কার্দোন নামে দুটি তেল শোধনাগারের কাছে ওই ঘটনা ঘটে। মাদুরো বলেন, আটককৃত লোকটি ইরাকে সিআইএর ঘাঁটিতে একজন মেরিন হিসেবে কাজ করছিল। তিনি বিস্তারিত আর কিছু জানাননি। ঘটনাটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্যে কোন মন্তব্য করেনি।

মাদুরো আরও বলেছেন, উত্তরাঞ্চলীয় এল পালিতো তেল শোধনাগারে সম্প্রতি এক বিস্ফোরণ ঘটানোর একটি পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে কর্তৃপক্ষ । ওই ঘটনার ব্যাপারে এর বেশি আর কিছু তিনি বলেননি। গত মাসে ভেনেজুয়েলার এক আদালতে দুজন সাবেক আমেরিকান সৈন্যকে ২০ বছরের কারাদন্ড দেয়া হয়।

লুক ডেনম্যান এবং আইরান বেরি নামে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছিল। তাদেরকে ষড়যন্ত্র, অবৈধ অস্ত্র পাচার এবং সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বিধ্বংসী পরিকল্পনার আগেই ভেনেজুয়েলায় মার্কিন গুপ্তচর আটক

আপডেট সময় ০৫:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০