ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুয়াডাঙ্গায় হত্যার পর বটগাছে ঝুলিয়ে রাখা হয় যুবকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবককে (৩৫) কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর একটি বটগাছে মরদেহ ঝুলিয়ে রাখে বলে জানায় পুলিশ।

শনিবার সকালে উপজেলার বাদেমাজু গ্রামের কালিতলা মাঠ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বাদেমাজু গ্রামের কৃষকরা সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় বটগাছে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের সময় নিহত ব্যক্তির মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের কোপের আঘাতের চিহ্ন ছিল। তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তার পরনে কালার চেক লুঙ্গি ছিল।

দুর্বত্তরা তাকে হত্যা করে গাছে টানিয়ে রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেই রহস্য উদঘাটন ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় হত্যার পর বটগাছে ঝুলিয়ে রাখা হয় যুবকের লাশ

আপডেট সময় ০৩:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০