ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সুলাইমানিকে হত্যা করলে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যেতে পারে: হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন সিনেটর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিলেন ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম।

জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেয়ার আগ মুহূর্তে তিনি এই হুঁশিয়ারি দেন।

মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের লেখা বইয়ের একটি অংশে এই তথ্য জানানো হয়েছে। এ বইয়ে জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার ঘটনা প্রাধান্য পেয়েছে।
বইয়ে বব উডওয়ার্ড দাবি করেছেন, ইরানের এই শীর্ষ জেনারেলকে হত্যা না করার জন্য সিনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যা করল ইরানের সঙ্গে আমেরিকার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফ্লোরিডায় গলফ খেলার সময় গ্রাহাম পেসিডেন্ট ট্রাম্পকে এই সতর্কবার্তা দেন। তিনি সেসময় জেনারেল কাসেম সোলাইমানিকে সেরাদের সেরা জেনারেল বলে উল্লেখ করেছিলেন।

গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সোলেমানি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে হত্যা করে। জেনারেল সোলাইমানি ওই সময় সরকারি সফরে ইরাকে পৌঁছান। সূত্র: বিজনেস ইনসাইডার, টাইমস অব ইসরায়েল

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুলাইমানিকে হত্যা করলে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যেতে পারে: হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন সিনেটর

আপডেট সময় ০১:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০