ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করি: শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক :

করোনা সংক্রমণের ঝুঁকির জন্য দীর্ঘ ছয় মাস শুটিং থেকে দূরে ছিলেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। সেই মাঝারি বিরতি ভেঙে বৃহস্পতিবার নতুন ছবির শুটিং শুরু করেছেন ঢালিউড সুপারস্টার। তিনি কাজে ফিরেছেন অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবির মাধ্যমে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত এ ছবির টানা শুটিং করবেন বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

শুটিংয়ে অংশ নিয়ে শাকিব খান বলেন, আমি সবসময় সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ কির। চেষ্টা করি বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে। শত প্রতিকূলতার পরেও আমার প্রচেষ্টা থেমে নেই। বৈশ্বিক করোনার কারণে আমার ইন্ডাস্ট্রি ও দেশের মানুষ বর্তমানে ভালো নেই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার পাশাপাশি দৈনন্দিন জীবনে বিনোদন সংস্কৃতিও ওতোপ্রোতভাবে জড়িত। এছাড়া এ মাধ্যমটি অনেকের জীবিকা নির্বাহের একমাত্র উৎস। মানুষগুলো এমন দুঃসময়েও ভালোবাসার টানে পড়ে আছেন এই ইন্ডাস্ট্রিতে। আমি তাদের জন্যও কাজ করে যাচ্ছি। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাজ বিনোদন দেয়া। যেহেতু আমি এ মাধ্যমের প্রতিনিধি তাই আমার কাজের মাধ্যমে করোনা জর্জরিত সাধারণ মানুষদের মনে একটু হলেও যদি আনন্দ দিতে পারি, আমার ইন্ডাস্ট্রির মানুষের উপাজর্নের পথ সচল করতে পারি, সেটাই হবে আমার বড় স্বার্থকতা। আমি সবসময় ভালো কাজের প্রতিনিধি হতে চেয়েছি। শুরু থেকে সেই চেষ্টা করে আসছি, আগামীতেও করবো ইনশাআল্লাহ। এই সংকটকালে ‘নবাব এলএলবি’ নামে নতুন সিনেমার শুটিং শুরু করেছি। আমাকে যারা শাকিব খান বানিয়েছেন, দেশ-বিদেশের সেই কোটি মানুষদের দোয়া ও ভালোবাসা সঙ্গে নিয়ে সামনে আগানোর চেষ্টায় থাকলাম। সবার জন্য ভালোবাসা।’

গত ৩০ আগস্ট থেকে ‘নবাব এলএল.বি’ ছবির শুটিং শুরু হয়। এখানে শাকিব খানের নায়িকা মাহিয়া মাহি। আরও আছেন অর্চিতা স্পর্শিয়া। গত ৮ সেপ্টেম্বর শুটিংয়ে যোগ দেন মাহিয়া মাহি। বৃহস্পতিবার শুটিংয়ে যুক্ত হলেন শাকিব খান। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন শাকিব-মাহি। সেলেব্রিটি প্রোডাকশন প্রযোজিত ‘নবাব এলএল.বি’তে এই জুটিকে দেখা যাবে আইনজীবীর চরিত্রে। অন্যদিকে, অর্চিতা স্পর্শিয়া প্রথমবারের মতো শাকিবের বিপরীতে অভিনয় করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করি: শাকিব খান

আপডেট সময় ১১:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০