ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাতের আধারে জর্ডানের সামরিক ঘাঁটিতে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জর্ডানের রাজধানী আম্মানের উত্তর-পশ্চিমে জারকা শহরে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর রয়টার্স, মিডল ইস্ট আই, ফ্রান্স২৪ ও টাইমস অব ইসরায়েলের।

জানা গেছে, জারকা শহরের উপকণ্ঠে সামরিক ঘাঁটিটিতে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গেছে, আগুনের কুণ্ডলী ব্যাঙের ছাতার মতো রাতের আকাশের উপরের দিকে উঠে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারদিক।

ঘটনাস্থলে আগুনের একাধিক স্ফুলিঙ্গ দেখা যায়। বিস্ফোরণের শব্দে শহরের বাসিন্দাদের ঘরবাড়ির জানালা চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।
জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, জারকা শহরের পশ্চিমে ঘাবাবি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। যেখানে দেশটির একটি সামরিক ঘাঁটি রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশটির গণমাধ্যম বিষয়ক প্রতিমন্ত্রী আমজাদ আদাইলেহ জানান, অনধ্যুষিত এলাকায় অব্যবহৃত মর্টার বোমা রাখার একটি গুদাম ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণের উৎপত্তি বলে তিনি জানান।

এক বিবৃতিতে আদাইলেহ বলেন, ‘সামরিক জেনারেল কমান্ড সূত্রে জানা গেছে যে, বিস্ফোরণের ফলে এখন পর্যন্ত কোনও ধরনের হতাহতের ঘটনা সামনে আসেনি।’

এদিকে লেবাননের রাজধানী বৈরুতের আরেকটি বন্দরে ফের বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঠিক এক মাস পাঁচদিন আগে শহরটিতে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২০০ মানুষ প্রাণ হারান।

একইভাবে ইরানেও গত কয়েক মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায় রহস্যজনকভাবে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাতের আধারে জর্ডানের সামরিক ঘাঁটিতে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ

আপডেট সময় ০৪:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০