ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর

বাংলাদেশ থেকে অশ্লীল মেসেজ পেয়ে দূতাবাসে শ্রাবন্তীর অভিযোগ!

আকাশ বিনোদন ডেস্ক : 

এপার বাংলা থেকে অসংখ্যবার অশ্লীল মেসেজ পাওয়ার প্রতিবাদে বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সঙ্গে তিনি সেইসব অশ্লীল মেসেজের স্ক্রিনশটও যুক্ত করেছেন। তবে তাকে বিরক্ত করা সেই বাংলাদেশি ব্যক্তির নাম প্রকাশ করেননি শ্রাবন্তী। এমন আচরণে মানসিকভাবে খুব বিধ্বস্ত বলে জানিয়েছেন অভিনেত্রী।

শ্রাবন্তী গণমাধ্যমকে জানান, এক বছর আগে থেকে ওই নাম্বার থেকে তিনি অশ্লীল মেসেজ পেয়ে আসছেন। ওই নাম্বরে যোগাযোগ করে তিনি এসব বন্ধ করতে অনুরোধ করেন। কিন্তু কোনো কাজ হয়নি। বরং অশ্লীল মেসেজ পাঠানোর মাত্রা আরও বেড়ে যায়। পরে শ্রাবন্তী বাংলাদেশে তার পরিচিতজনদের মাধ্যমে সেই ব্যক্তিকে এসব থামাতে বলেন। এতেও কোনো কাজ হয়নি। এখন প্রায় প্রতিদিনই ওই নাম্বার থেকে অশ্লীল সব খুদে বার্তা পাঠানো হচ্ছে শ্রাবন্তীকে। তাই নিরুপায় হয়ে আইনের আইনের আশ্রয় নিয়েছেন তিনি।

অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শ্রাবন্তী। এর মধ্যে- ‘অমানুষ’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘কানামাছি’, ‘গয়নার বাক্স’, ‘বুনো হাঁস’ উল্লেখযোগ্য।

এদিকে ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি যৌথ প্রযোজনার ‘শিকারী’ সিনেমায় অভিনয় করেন। ২০১৯ সালে বাংলাদেশে মুক্তি পায় শ্রাবন্তী ও তাহসান খান অভিনীত ‘যদি একদিন’ সিনেমাটি। যে কারণে দুই বাংলাতেই বেশ আলোচিত শ্রাবন্তী। তাই, তার অভিযোগ বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে বাংলাদেশ হাইকমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

বাংলাদেশ থেকে অশ্লীল মেসেজ পেয়ে দূতাবাসে শ্রাবন্তীর অভিযোগ!

আপডেট সময় ১০:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০