ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যান্ডেলার আইনজীবী ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের আইকন জর্জ বিজোসের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকার শীর্ষ মানবাধিকার বিষয়ক আইনজীবী জর্জ বিজোস আর নেই। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের আইকন হয়ে উঠা জর্জ বিজোসের বয়স হয়েছিল ৯২ বছর। নেলসন ম্যান্ডেলার হয়ে আইনি লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত জর্জ বিজোস। গার্ডিয়ানে প্রকাশিত খবর অনুযায়ী, তিনিই আইনি লড়াইয়ের মাধ্যমে সম্ভাব্য মৃত্যুদণ্ড থেকে ম্যান্ডেলাকে রক্ষা করেছেন।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের সময় খ্যাতনামা রাজনৈতিক কর্মীদের হয়ে লড়াই করেছেন জর্জ বিজোস। তিনি দক্ষিণ আফ্রিকার নতুন সংবিধানের অন্যতম স্থপতিও।

বুধবার এক মিডিয়া কনফারেন্সে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জর্জ বিজোসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি মাত্রই তার মৃত্যুর সংবাদ পেয়েছি। আমাদের দেশের জন্য এটা অনেক বড় দুঃখজনক সংবাদ। দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রে জর্জ বিজোসর অবদান অপরিসীম।
নিজ বাড়িতে জর্জ বিজোসের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ম্যান্ডেলার আইনজীবী ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের আইকন জর্জ বিজোসের মৃত্যু

আপডেট সময় ০৩:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০