ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্বলছে ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল, মৃত ১১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আমাজনের দাবানলের স্মৃতি ফেরাচ্ছে ক্যালিফোর্নিয়া। একদিনে পুড়ে ছাই হয়ে গেছে ২৫ মাইল সবুজ অরণ্য। পুড়েছে বাড়িঘরও। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। জানা গেছে, বজ্রবিদ্যুৎ থেকে দাবানলের সূত্রপাত। গত তিন সপ্তাহ ধরেই জ্বলছে বনভূমি। পুড়ছে বাড়িঘর। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। উল্টে ঝোড়ো হাওয়ার দাপটে দ্রুত ছড়াচ্ছে দাবানল। যার জেরে গতকাল বুধবার নতুন করে প্রাণ গেছে তিনজনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উষ্ণ এলাকা হওয়ায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে দ্রুত। আশেপাশের প্রায় ২ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পরও স্বস্তি নেই। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ১২ হাজার দমকল কর্মী। শুকনো পাতাঘেরা জঙ্গল আগুন ছড়িয়ে পড়ার পক্ষে একেবারে আদর্শ পরিবেশ। তাতেই বিপদ দ্বিগুণ হয়েছে।

টেক্সাস, নিউ মেক্সিকো, সান ফ্রান্সিসকোসহ একাধিক জায়গা থেকে দমকল কর্মী এবং ইঞ্জিন এনেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পাশাপাশি এই দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার তাপমাত্রার পারদ চড়েছে অনেকটাই। তার নেপথ্যে যে এই দাবানল, তা বোঝা গেছে পরে।
গত বছরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলসের বনাঞ্চলে ছড়িয়ে পড়েছিল দাবানল। কত প্রাণী যে তাতে ঝলসে গেছে, তা এখনও হিসাব করা যায়নি। তার আগে বিশ্ববাসীর মনে আতঙ্ক ছড়িয়েছিল আমাজনের দাবানল। সেই স্মৃতিই উসকে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানল।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জ্বলছে ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল, মৃত ১১

আপডেট সময় ০৩:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০