ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

‘আমার ছেলের লাশটা আমাকে দেখাও’

আকাশ জাতীয় ডেস্ক: 

‘আমার ছেলের লাশটা আমাকে দেখাও। নিহতদের লিস্টে আমার ছেলের নাম আছে, ডাক্তাররা আমাকে বলছে।

৭৫ বছরের বৃদ্ধ করিম মিজি তার বড় ছেলে মোস্তফা কামালের (৩৫) মৃত্যুর সংবাদ শুনে চাঁদপুর সদর থেকে সকালে ছুটে আসেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছেন মোস্তফার। টেলিভিশনের সংবাদ দেখে বৃদ্ধ বাবা সকালে হাসপাতালে আসেন। বারবার বলতে থাকেন, ‘আমার ছেলের লাশটা একটু দেখাও, নিহতদের লিস্টে আমার ছেলের নাম আছে। ডাক্তার বলছে আমার ছেলে মারা গেছে। ’

তিনি বলেন, ‘আমার তিন ছেলে। মোস্তফা সবার বড়। লকডাউনের কারণে সে দেশে ছিল। এক মাস হয়েছে সে নারায়ণগঞ্জে এসেছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো মোস্তফা। সে বিবাহিত। তার কোনো সন্তান নেই। ’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের সময় মোস্তফা নামাজে ছিলেন। সেখানে দগ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে ভোরের দিকে তার মৃত্যু হয়।

এদিকে, নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের স্বজনরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ছুটে আসেন। কারো বাবা, কারো ভাই, কারো সন্তান— একে একে সবাই ছুটে আসছেন হাসপাতালে। একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছেন।

হাসপাতালে সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, নারায়ণগঞ্জের দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

‘আমার ছেলের লাশটা আমাকে দেখাও’

আপডেট সময় ০২:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০