ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই ছেলের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু!

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশালের হিজলা উপজেলায় দুই ছেলের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধ বাবা আনিচুর রহমান হাওলাদারের (৬৫) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই উপজেলার মাউলতলা গ্রামে এই হত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনার পর অভিযুক্ত দুই ছেলে জাহিদুল ও রাকিবকে শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে গত বৃহস্পতিবার রাতে দুই ভাই জাহিদুল ও রাকিবের মধ্যে ঝগড়া এবং এক পর্যায়ে মারামারি হয়। এ সময় বাবা আনিচুর রহমান হাওলাদার মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এরপর ঘটনাটি পারিবারিকভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছিল। খবর পেয়ে শুক্রবার জানাজা চলাকালে পুলিশ অভিযুক্ত দুই ভাই জাহিদুল ও রাকিবকে গ্রেফতার করে।

বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের অন্যান্য সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই ছেলের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু!

আপডেট সময় ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০