ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেয়া একটি ইমেইল পেয়েছে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এ ঘটনায় মোদির সুরক্ষা বাড়াতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে এনআইএ।

গত ৮ আগস্ট পাওয়া একটি ইমেইলে মোদিকে তিনটি শব্দে হত্যার হুমকি দেয়া হয়। এই ইমেইল প্রকাশ্যে আসার পরই তৎপর হয় দেশের নিরাপত্তা সংস্থাগুলো। একই সঙ্গে নরেন্দ্র মোদির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপের কমান্ডোরা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মোদিকে হুমকি দেয়ায় নয়ডা পুলিশ হরভজন সিং নামে এক ব্যক্তিকে আটক করে।
এনআইএ’র সন্দেহ, এই হুমকির পেছনে পাকিস্তান সমর্থিত চক্রান্তকারীরা রয়েছেন।

গত জানুয়ারিতে কর্ণাটক থেকে নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হত্যার হুমকি দেয়ায় আনোয়ার ও নিয়াজ নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার সকালেই টুইটারের তরফে জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইট হ্যাক হয়েছে। হ্যাক করার পর সেখান থেকে একাধিক টুইট করে ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি রিলিফ ফান্ডে অর্থ সাহায্যের অনুরোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

আপডেট সময় ০৪:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০