ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোমান্স আর দ্বন্দ্ব নিয়ে মিশু-বৃষ্টির ‘ওয়ান্টেড’

আকাশ বিনোদন ডেস্ক :  

স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব আর ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ওয়ান্টেড’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব।

এতে অভিনয় করেছেন, মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি, এসএম আশরাফুল আলম, শানিতা রহমানসহ অনেকে।

নাটকটির গল্পে দেখা যাবে, নিনিতের বৌ শৈলী খুব ডমিনেটিং স্বভাবের মেয়ে। কথায় কথায় নিনিতকে বকাঝকা করেন। সবকিছুতেই নিনিতকে জবাবদিহি করতে হয়। নিনিতের ফোন নিয়ে চেক করা হয় ফেসবুক, ইনস্টাগ্রামের ইনবক্স। ‘হাজার মেয়ের মন ভেঙে আমি এখন বিবাহিত। মেয়েরা স্পর্শকাতর মেসেজ দেবেন না। কারণ সব মেসেজ আমার স্ত্রী পড়ে’ এইসব কথা বলিয়ে নিনিতকে দিয়ে ফেসবুকে ভিডিও করানো হয়। এই ভিডিও প্রকাশের পরে নিনিত অফিস ও বন্ধুদের কাছে হাস্যকর পরিস্থিতিতে পড়েন। নিনিত বৌকে বশে আনতে বন্ধুদের নানান পরামর্শ নেন। কিন্তু তার সব পরিকল্পনাই ভেস্তে যায়। শেষমেষ অতিষ্ঠ হয়ে নিনিত বাড়ি ছেড়ে পালিয়ে যান। এভাবে এগিয়ে চলে ‘ওয়াটেন্ড’ নাটকের গল্প।

নাটকটি প্রসঙ্গে পরিচালক আনিসুর রহমান রাজিব বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ভালোবাসা, রোমান্স এসব নিয়েই নাটকটির গল্প। গল্পের ধরণ, নির্মাণ এবং অভিনয় আশাকরি দর্শকের ভালো লাগবে।

নাটকটিতে অ্যাডভাইজার হিসেবে ছিলেন পরিচালক তপু খান এবং প্রযোজনা করেছেন শাহেদ চৌধুরী।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ‘ওয়ান্টেড’ গোল্লাছুট ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় দুটি জাহাজ ডুবল, তীব্র আতঙ্ক

রোমান্স আর দ্বন্দ্ব নিয়ে মিশু-বৃষ্টির ‘ওয়ান্টেড’

আপডেট সময় ১১:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০