ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি অনুদান তুলতে ঘুষ দেয়া কি জায়েজ?

আকাশ নিউজ ডেস্ক:  

চলতি পথে প্রায়ই ভিক্ষুকের সালাম শুনতে পাই। একসঙ্গে অনেকজনকে সালাম দিয়ে বসে। এ অবস্থায় ভিক্ষুকের সালামের উত্তর দেয়া জরুরি কিনা?

নাজমুন নাহার, লাকসাম কুমিল্লা

জবাব : না, ভিক্ষুকের সালামের উত্তর দেয়া ওয়াজিব নয়। কেননা এর মাধ্যমে ভিক্ষুকের আসল উদ্দেশ্য সালাম নয়, ভিক্ষা চাওয়া।

সূত্র : ফাতাওয়া হিন্দিয়া : ৫/৩২৫, আদদুররুল মুখতার : ৯/৫৯২

প্রশ্ন : কেউ যদি স্ত্রীকে শান্ত করার জন্য কোরআন ছুঁয়ে মিথ্যা কসম খায় তাহলে তার হুকুম কী?

নজিবুল হক, চট্টগ্রাম

জাবাব : মিথ্যা কসম খাওয়া কবিরা গুনাহ। আর কোরআন ছুঁয়ে করা তো আরও মারাত্মক। তাই অতি সত্বর অনুতপ্ত মনে তাওবা করা আবশ্যক। তবে এক্ষেত্রে কাফফারা দিতে হবে না।

সূত্র : মাজমাউল আরহুর ২/২৬১, ফাতাওয়া মাহমুদিয়া : ২০/১৮৪

প্রশ্ন : সরকারি অনুদান, যা মসজিদ-মাদ্রাসা ও গরিব জনসাধারণের জন্য বরাদ্দ দেয়া হয়ে থাকে- সেই পণ্যসামগ্রী উঠাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে পণ্যসামগ্রী পাওয়া যায় না। সংশ্লিষ্ট ব্যক্তিরাই খেয়ে ফেলে। জানার বিষয় হল, উল্লিখিত পরিস্থিতিতে মসজিদ-মাদ্রাসার স্বার্থে বা গরিব জনসাধারণ নিজেদের প্রয়োজনে কিছু ঘুষ দিয়ে পণ্যসামগ্রী উঠানো বৈধ হবে কি?

কারী এমদাদুল্লাহ, মুগদাপাড়া

জবাব : ঘুষ দেয়া-নেয়া দুটোই অবৈধ ও হারাম। তাই এর থেকে বেঁচে থাকা অপরিহার্য। তবে কেউ যদি নিজের বৈধ অধিকার রক্ষা করতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয় তাহলে এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে শরিয়ত সাময়িক কিছু ঘুষ দেয়ার অবকাশ দেয়। কিন্তু ঘুষ গ্রহণকারী সর্বাবস্থায় গুনাহগার হবে।

সূত্র : ফাতাওয়া শামী : ৯/৬০৭; আল বাহরুর রায়েক : ৬/২৬২; আপকে মাসাইল আওর উনকা হল : ৬/১৮৬; ফাতাওয়া মাহমুদিয়া : ২৪/৩৬৯

প্রশ্ন : কেউ নিজের মোবাইল রিচার্জ করতে গিয়ে যদি ভুলে অন্যের নম্বরে রিচার্জ করে ফেলে তাহলে যার নম্বরে টাকা রিচার্জ করেছে তার কাছে রিচার্জ পরিমাণ টাকা দাবি করতে পারবে কি?

নাজমুল হাসান, ভাগলপুর, কিশোরগঞ্জ

জবাব : কেউ নিজের মোবাইল রিচার্জ করতে গিয়ে যদি ভুলে অন্যের নম্বরে রিচার্জ করে ফেলে তাহলে সে যার নম্বরে রিচার্জ করেছে তার কাছে রিচার্জ পরিমাণ টাকা দাবি করতে পারে। যার নম্বরে রিচার্জ হয়েছে সে ওই রিচার্জ করা টাকা ব্যবহার করতে পারে না, যতক্ষণ না সে পরিমাণ টাকা পরিশোধ করতে বা পরিশোধের নিয়ত করবে।

সূত্র : সূরা নিসা : ১৯; মুসনাদে আহমদ শরিফ হাদিস নং ২০৬৯৫

প্রশ্ন : স্ক্রিনে প্রাণীর ছবি ভাসমান মোবাইল পকেটে রেখে নামাজ পড়ার বিধান কী?

আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ

জবাব : স্ক্রিনে প্রাণীর ছবি ভাসমান মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কারণ মোবাইলে ছবি থাকলেও পকেটে থাকার সুবাদে তা দৃশ্যমান নয়। অতএব, এ কারণে নামাজের কোনো সমস্যা নেই। তবে মোবাইল স্ক্রিনে প্রাণীর স্পষ্ট ছবি সেভ করাটা গুনাহের কাজ। সেটি স্বতন্ত্র মাসয়ালা।

সূত্র : বুখারি শরিফ : হাদিস নং ৫৯৪৯, ৫৯৬২; আদ দুররুল মুখতার : ৯/৫১৯-৫২০; জাওয়াহিরুল ফিকহ : ৩/২৩৭

মুফতি হুমায়ুন আইয়ুব, সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

উত্তর দিয়েছেন মুফতি হুমায়ুন আইয়ুব, সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। প্রশ্ন পাঠানোর ঠিকানা : islam.jugantor@gmail.com

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারি অনুদান তুলতে ঘুষ দেয়া কি জায়েজ?

আপডেট সময় ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০