ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে হামলা চালাচ্ছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

সুযোগের সদ্ব্যবহার করছে চীন! করোনা পরিস্থিতিতে যখন বিশ্বের প্রায় সব দেশ জুবুথুবু, তখন তার ফায়দা লুটছে বেইজিং। ভারতও যে চীনার লোলুপ শিকারে বাদ পড়েনি, বুধবার এ কথা জানিয়েছেন মার্কিন কূটনীতিক ডেভিড স্টিলওয়েল।

ডেভিড স্টিলওয়েল হলেন পম্পেও-র মন্ত্রণালয় পূর্ব এশিয়া ও প্রশান্ত মহসাগরীয় অঞ্চলের অ্যাসিটেন্ট সেক্রেটারি। ৩৫ বছর মার্কিন বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। ২০১১-১৩ সাল নাগাদ চীনের মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা সংক্রান্ত পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। তাই চীনের আগ্রাসন নীতি সম্পর্কে বেশ অবগত তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেশগুলোর উপর চীনের ‘দাদাগিরি’নিয়ে কটাক্ষ করে স্টিলওয়েল বলেন, করোনা পরিস্থিতির সুযোগ নিচ্ছে চীন। ভারত-চীনের বিবাদ তার অন্যতম উদাহরণ।

গত ২৯ আগস্ট রাতে চীনা সেনা অতর্কিতভাবে ভারতে ভূখণ্ডে ঢোকার যে প্রচেষ্টা চালায়। তারপর থেকেই নতুন করে লাদাখের প্রকৃত সীমান্তরেখায় উত্তেজনা দেখা দিয়েছে। প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণে সেনা বিন্যাস করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পানি ঢালতে কম্যান্ডার স্তরে আলোচনা চালাতে উদ্যোগী হয়েছে নয়া দিল্লি। প্রকৃত সীমান্ত রেখায় স্থিতাবস্থা ভেঙে চীনের উদ্দেশ্যপ্রণোদিত কার্যকলাপের এক হাত নিয়েছেন স্টিলওয়েল। তার অভিযোগ, এভাবেই প্রতিবেশী দেশগুলোর উপর করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে চাপ সৃষ্টি করছে চীন।

কয়েকদিন আগে চীনের এই কার্যকলাপ নিয়ে সরব হয়েছিলেন মার্কিন স্টেট অব সেক্রেটারি মাইক পম্পেও। শান্তিপূর্ণভাবে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বার্তা দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে হামলা চালাচ্ছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৭:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০