ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাইডেনকে সমর্থন দিলেন ৮১ মার্কিন নোবেল বিজয়ী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের প্রতি দেশটির ৮১ জন নোবেল বিজয়ী সমর্থন দিয়েছেন। এসব ব্যক্তি রসায়ন, পদার্থ এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন।

আমেরিকার এসব নোবেল বিজয়ী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছেন। তারা বাইডেনকে বিশেষজ্ঞদের কথা শোনার বিষয়ে আগ্রহী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

নোবেল বিজয়ীরা বলেছেন, “বর্তমানে বিজ্ঞানের প্রতি যতোটা বেশি গুরুত্ব দেয়া দরকার আমাদের ইতিহাসে এতটা বেশি প্রয়োজন আর কখনো ছিল না। দীর্ঘদিনের দায়িত্ব পালনকালে জো বাইডেন প্রমাণ করেছেন যে, তিনি বিশেষজ্ঞদের কথা শোনেন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার সহযোগিতার হাত প্রসারিত।”
এছাড়া, অভিবাসী লোকজন আমেরিকার বুদ্ধিবৃত্তিক জীবনযাত্রায় যে অবদান রেখেছেন তার প্রতি বাইডেনের আলাদা সম্মান রয়েছে বলে এসব নোবেল বিজয়ী উল্লেখ করেছেন। তবে জলবায়ু পরিবর্তন এবং করোনাভাইরাসের মহামারীর বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে কোনো কথা বলেন নি।

চিঠিতে তারা স্পষ্ট করে বলেছেন, “আমেরিকার নাগরিক এবং বিজ্ঞানি হিসেবে আমরা জো বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রতি সর্বাত্মক সমর্থন দিচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাইডেনকে সমর্থন দিলেন ৮১ মার্কিন নোবেল বিজয়ী

আপডেট সময় ০৬:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০