ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণ সহায়তার আহ্বান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফলোয়ারদের প্রতি ত্রাণের জন্য সহায়তার আহ্বান জানানো হয়েছে। টুইটার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণ সহায়তা দিতে ফলোয়ারদের প্রতি আহবান জানিয়ে মোদীর টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট করা হয়।

মোদীর ত্রাণ তহবিলে এই সহায়তা দিতে অনুসারীদের বলা হয়। পরবর্তীতে মোদীর অ্যাকাউন্ট থেকে এসব টুইট সরিয়ে নেওয়া হয়েছে।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ধরনের কর্মকাণ্ড নিয়ে অবহিত এবং মোদীর টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পরে ভারতের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটলো।

জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণ সহায়তার আহ্বান

আপডেট সময় ০১:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০