ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মিজানুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক:

ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মিজানুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে কানাডায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মিজানুর রহমান। তিনি ওমানের বর্তমান রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হবেন।

মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৮৫ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। এরপর থেকে পেশাদার কূটনীতিক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে লে ডো’র-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর

ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মিজানুর রহমান

আপডেট সময় ১১:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০