ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রকাশ হল ‘গাঙচিল’-এর ফার্স্ট লুক

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ হল ফেরদৌস ও পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ছবিটির ফার্স্ট লুক। এটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। ছবিটি নির্মিত হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে।

মঙ্গলবার ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। এরই মধ্যে সেটি সকলের প্রশংসা কুড়িয়েছে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী এটির নির্মাতা কর্তৃপক্ষ ও কলাকুশলীরা।

‘গাঙচিল’-এ চিত্রনায়ক ফেরদৌস অভিনয় করছেন সাংবাদিক চরিত্রে। চিত্রনায়িকা পূর্ণিমা রয়েছেন একজন এনজিও কর্মীর ভূমিকায়। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন কলকাতার একসময়ের সুপারহিট নায়িকা ঋতূপর্ণা সেনগুপ্ত। আরও আছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনুসহ অনেকে।

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ছবিটির কাজ প্রায় শেষের দিকে। একটা দৃশ্য ও দুটি গানের কাজ শুধু বাকি আছে। যা করোনার কারণে পিছিয়ে যায়। নির্মাতা জানান, করোনার সংক্রমণ কমলেই বাকি থাকা শুটিং শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশ হল ‘গাঙচিল’-এর ফার্স্ট লুক

আপডেট সময় ১০:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০