ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শত্রুপক্ষকে আকাশেই ধ্বংস করতে সক্ষম ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, ‘ইরানের সীমানার মধ্যে শত্রুর যেকোনো উড়ন্ত বস্তু চিহ্নিত করে আকাশেই ধ্বংস করার সক্ষমতা আমাদের রয়েছে।’ তিনি আজ বুধবার আকাশ প্রতিরক্ষা বাহিনীর নতুন কয়েকটি সাফল্য উন্মোচনের সময় এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, অতীতের মতো এ বছরও এই বাহিনী নানা সাফল্য অর্জন করেছে। তবে সব অর্জন গণমাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আমাদের এমন কিছু অর্জন রয়েছে যা কেবল প্রয়োজনের সময়ই আমরা ব্যবহার করব। কারণ আগে থেকেই সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া হলে শত্রুদের জন্য সুবিধা হবে।

সাবাহি ফার্দ আরও বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনীর কাছে এমন কিছু প্রযুক্তি রয়েছে যা ব্যবহারের পর শত্রুরা হতভম্ব হয়ে যাবে। গত ২৯ আগস্ট ইরানে জাতীয় আকাশ প্রতিরক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এখনও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ কয়েকটি সাফল্য উন্মোচন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শত্রুপক্ষকে আকাশেই ধ্বংস করতে সক্ষম ইরান

আপডেট সময় ০৭:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০