ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন নিয়ে বিএনপির শোরগোল রহস্যজনক: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো প্রস্তাব ছাড়া, কোনো রূপরেখা ছাড়া, খালেদা জিয়া এবং বিএনপি যেভাবে নির্বাচন নিয়ে শোরগোল করছে সেটাই চক্রান্তমূলক, রহস্যজনক এবং বিভ্রান্তিমূলক। সোমবার কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন বিএনপির কোনো এজেন্ডা নয়, বিএনপির এজেন্ডা হলো যে কোনো পন্থায় শেখ হাসিনার বৈধ সাংবিধানিক সরকারকে উচ্ছেদ করে, ক্ষমতাচ্যুত করে গায়ের জোরে শেখ হাসিনার সরকারে সাগরে ভাসিয়ে দেয়ার একটা চক্রান্ত আছে। এ চক্রান্ত সফল হবে না, বাংলাদেশ সাংবিধানিক পদ্ধতিতেই চলবে এবং যথাসময়ে সাংবিধানিকভাবে নির্বাচন হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসানসহ জাসদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচন নিয়ে বিএনপির শোরগোল রহস্যজনক: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭